এইচএসসি উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন, অকৃতকার্যদের প্রতি সহমর্মিতা

৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ PM
ছাত্রদল

ছাত্রদল © সৌজন্যে প্রাপ্ত

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এই বিজ্ঞপ্তি পাঠান।
 
বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, এবারের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। একই সঙ্গে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সহমর্মিতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।

বিবৃতিতে আরও বলা হয়, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারা আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, এটাই প্রত্যাশা। তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতি সচেতন হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়।

ছাত্রদল জানায়, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তরুণদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করার আহ্বান জানানো হয়।

নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সব সময় তাদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছে সংগঠনটি।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬