আপনাদের বিজয় নিশ্চিত: শিবির সভাপতি

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ PM
জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম © টিডিসি সম্পাদিত

দিনশেষে আপনাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচন নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি ইসলামী ছাত্রশিবির সকল দায়িত্বশীল, জনশক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনদের প্রতি অনুরোধ করছি- আপনারা ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করুন। শান্ত থাকুন। কারও ফাঁদে পা দিবেন না। দিনশেষে আপনাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, ডাকসু নির্বাচন আজ মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ভোটগ্রহণ চলে ৮টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে ভোট গণনা চলছে। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য ছিল এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হয় ছয় পাতার ব্যালট। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬