ডাকসু নির্বাচন

অনাবাসিকরা ভোট দিলে স্বাধীনতাবিরোধীরা একটি পোস্টেও জিতবে না: মেঘমল্লার

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ PM
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলছেন মেঘমল্লার বসু

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলছেন মেঘমল্লার বসু © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু অনাবাসিক শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, ‘আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, তবে প্লিজ ৯ তারিখে ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলেই গোটা ইকুয়েশন বদলে যাবে।’ 

যে সমীকরণ করা হচ্ছে তার কিছুই দাঁড়াবে না দাবি করে মেঘমল্লার বলেন, ‘আপনার ভোট দিলে এখানে স্বাধীনতাবিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। আপনারা শুধু আপনাদের উপস্থিতি নিশ্চিত করুন। ভোটটা দিয়ে যান।’ রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মেঘমল্লার বলেন, ‘আজকে প্রচারণার শেষ দিন। এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে প্রচারণা শেষ করছি। আমার এ উপস্থিত যদি সহযোদ্ধাদের মনে একটুও প্রেরণা জোগায়, তাহলে এটাই আমার প্রাপ্তি হবে।’

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা আমাকে ভোট দেবেন না, তারা তো দেবেন‌ই না। তাদের নতুন করে বলার কিছুই নাই। কিন্তু অনেক মানুষ আছেন, যারা আমাকে পছন্দ করেন, কিন্তু এই চিন্তা করছেন যে ব্যক্তি আমার দ্বার পর্যন্ত এসে পৌঁছায়নি, সে যে নির্বাচিত হলে আমার কাছে এসে পৌঁছাবে, তার গ্যারান্টি কী? আমি শুধু এতটুকুই বলতে পারি, শেষ পাঁচদিন আমি প্রস্তুতি নিচ্ছিলাম যেন শেষ মানুষটি পর্যন্ত পৌঁছাতে পারি‌।’

আরও পড়ুন: শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী কায়দা: সাদিক কায়েম

শারীরিক অক্ষমতার কারণে সেটি পারেননি জানিয়ে তিনি বলেন, ‘সে ব্যর্থতার দায় আমি মাথা পেতে নিচ্ছি। তবে যদি মনে করেন সামনের দিনে লড়াই করে যাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তিটি আমি ও আমার প্রার্থীরা, তাহলে বলব আমি আপনাদের কাছে পৌঁছাতে পারিনি অন্তত এ কারণে ভোট থেকে বঞ্চিত করবেন না।’

নওগাঁয় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
  • ২৪ অক্টোবর ২০২৬
‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্…
  • ২৪ অক্টোবর ২০২৬
নদী বাঁচাতে শুধু খনন নয়, চাই সমন্বিত পরিকল্পনা
  • ২৪ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় গাঁজা প্রস্তুতের ভিডিও …
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই নজরুল বি…
  • ২৪ অক্টোবর ২০২৬