শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফ্যাসিবাদী কায়দা: সাদিক কায়েম

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ PM
সাদিক কায়েম

সাদিক কায়েম © সংগৃহীত

শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা, একটা ফ্যাসিবাদী কায়দা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

সাদিক কায়েম বলেন, ‘আমরা বলেছি, আমরা শিক্ষার্থীদের ডোর টু ডোর যেতে চাই। শিক্ষার্থীদের আকাঙ্খার কথা শুনতে চাই। শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনতে চাই। কোন বড় নেতা এলাকা থেকে ফোন দিয়ে কোন শিক্ষার্থীকে ভোট দিতে বাধ্য করা, এটা একটা ফ্যাসিবাদি কায়দা।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপারে আমরা কনফিডেন্ট, তারা সৎ, দক্ষ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিয়ে বাধ্য করা, কাউকে পরিচিত করা, এ ধরনের কাজ যারা করছেন, প্রকৃতপক্ষে তারা নিজেদের ক্ষতি করছেন। ’

সাদিক বলেন, ‘আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা রয়েছি, জুলাই পরবর্তী সময়ে বছর জুড়ে শিক্ষার্থীবান্ধব-ছাত্রবান্ধব কাজের সঙ্গে যুক্ত ছিলাম। আমাদের সততা ও দক্ষতা আছে, আমাদের বিশ্বাস শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রাখবে। আমরা যখন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাব, শিক্ষার্থীদের যতগুলো সংকট রয়েছে, প্রত্যেকটা সংকট এড্রেস করব।’

ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬