কোনো নিপীড়কের ঠিকানা ছাত্রদলে হবে না: রাকিব

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ PM
রাকিবুল ইসলাম রাকিব

রাকিবুল ইসলাম রাকিব © সংগৃহীত

কোনো অপরাধী কিংবা নারী নিপীড়কের ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে হবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।  

পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, কোনো অপরাধী কিংবা নারী নিপীড়কের ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে হবে না। গুপ্ত সংগঠনের ন্যায় অস্বীকার করা কিংবা অপরাধীকে রক্ষা করার জন্য কৌশল অবলম্বন করার কোন সুযোগ ছাত্রদলে নেই। তার প্রমাণ রাবিতে নারী নিপীড়ককে আজীবন বহিষ্কার এবং ছাত্রদলের পক্ষ থেকে মামলা দায়ের।

এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ হলের ৯১ জন শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলা শাহ মখ্দুম হল শাখার বহিষ্কৃত সহসভাপতি মো. আনিছুর রহমান মিলনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে শাখা ছাত্রদল।  

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬