হেলিকপ্টার নজরদারিতে আসছে এসএসসি পরীক্ষা

১৪ মার্চ ২০২৬, ০৮:১৭ PM , আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০৮:২০ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় হেলিকপ্টার টহলও থাকতে পারে।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনে কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করা হবে এবং পরীক্ষার সময় পরিস্থিতি পর্যবেক্ষণে আকাশপথে হেলিকপ্টার টহলের ব্যবস্থাও রাখা হতে পারে। এছাড়াও পরীক্ষার আগে সম্ভব হলে সব বোর্ডের চেয়ারম্যানের সাথে সভা করা হবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী। 

ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬