ঢাবিতে ছাত্ররাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি

১৪ আগস্ট ২০২৫, ০৬:৩১ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ০৮:২৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা নিশ্চিত করার লক্ষ্যে ছাত্ররাজনীতির গঠনমূলক ভূমিকা নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সৈয়দা মাসুদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১১ আগস্ট অনুষ্ঠিত এসএমটি সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির কাজ হবে ছাত্রসংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ছাত্ররাজনীতির একটি সমন্বিত রূপরেখা প্রণয়ন ও সুপারিশ করা।

কমিটির সদস্যরা হলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম ও আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬