চুরি হওয়া রিকশা উদ্ধার করে চালকের হাতে তুলে দিল কবি নজরুল কলেজ ছাত্রদল

২১ জুলাই ২০২৫, ১০:২৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১২:২২ PM
চালকের হাতে রিকশা তুলে দিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা

চালকের হাতে রিকশা তুলে দিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

রাজধানীর এক দরিদ্র রিকশাচালকের চুরি হওয়া রিকশা উদ্ধার করে চালকের হাতে তুলে দিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২১ জুলাই) বিকেলে চুরি হওয়া রিকশা তথ্য-প্রমাণের ভিত্তিতে মালিকের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে ,শনিবার (১৯ জুলাই) রাতে কলেজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে থেকেই রিকশাটি চুরি হয়। ওই রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে প্রতিহত করতে মূল ফটকের সামনে অবস্থান নেন কবি নজরুল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করার চেষ্টা করলে তিনি রিকশাটি ফেলে পালিয়ে যান।

চুরি হওয়া রিকশার চালক মো. জালাল বলেন, ‘শনিবার রাতে সারা দিনের পরিশ্রমের পর শরীর খুব ক্লান্ত ছিল। আমি এখানেই ওই পাশেই মিস্ত্রির কাজ করি। সেখান থেকে এসে আমি কলেজের গেটের পাশে রিকশা থামিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। পাশের দোকানের সবাই আমার পরিচিত। ক্লান্তিতে ঘুম চলে আসে, আর আমি ঘুমিয়ে পড়ি। এরই মধ্যে পরিচিত এক এসে বলে ওই পাশে গিয়ে ঘুমাতে ময়লা পরিষ্কার করে সে রিকশা দিয়ে আসবে। এরপর এখান থেকেই আমার রিকশাটি চুরি হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘পরদিন কলেজের গেটে সিসি ক্যামেরা দেখে এখানকার একজনকে জিজ্ঞেস করি। তিনি একজন ভাইয়ের কথা জানান। পরে সেই ভাইদের সঙ্গে যোগাযোগ করেই আমি আজ আমার রিকশাটি পাই।’

মো. জালাল আরও জানান, ‘ভাইয়েরা সবাই খুব ভালো মানুষ। তাদের জন্যই আমি আমার রিকশা পেয়েছি। ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের অনেক ধন্যবাদ।’
 
কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে প্রতিহত করতে আমরা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছিলাম। এ সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার চেষ্টা করলে তিনি রিকশা ফেলে পালিয়ে যায়। পরে রিকশার মালিকের সঙ্গে যোগাযোগ করে প্রমাণসহ রিকশাটি আজ হস্তান্তর করা হয়।’

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9