ছাত্রদল কী ছাত্রলীগের রূপে ফিরতে চায়—প্রশ্ন সারজিসের

১০ জুলাই ২০২৫, ১০:০১ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০৭ PM
সারজিস আলম

সারজিস আলম © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের নেতা দাবি করে এক শিক্ষার্থীকে আটককে কেন্দ্র করে শিক্ষক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১০ জুলাই) সারজিস আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামার সংবাদ প্রতিবেদন শেয়ার করে নিজের ভেরিফায়েড ফেসবুকে মতামত তুলে ধরেছেন। সেখানে তিনি প্রশ্ন করেছেন, ‘ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়?’

সারজিস লিখেছেন, ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায়? ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করতে চায়? ছাত্রলীগ ট্যাগ দিতো শিবিরের, আর এরা জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধাকে ট্যাগ দিচ্ছে ছাত্রলীগের। তারপর আক্রমণ করছে। 

তিনি আরও লিখেছেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কৃতকর্মের হাত ধরে হাসিনার পতনের বিদায় ঘন্টা বাঁচতে শুরু করে। বিএনপি যদি ছাত্রদলকে কন্ট্রোল না করতে পারে তাহলে তাদের পরিণতিও একই দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে।

মাথায় বুলেট নিয়েই ২ বছর পর চলে গেলেন আবু সাঈদের সহযোদ্ধা চন…
  • ০১ নভেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক দেলোয়ার, প্রতিবাদে…
  • ০১ নভেম্বর ২০২৬
জগন্নাথ হলে ছাত্রলীগ নেতাকে আটক করে ধরিয়ে দেওয়া হলো ‘আপা আপ…
  • ০১ নভেম্বর ২০২৬
ছেলেকে এডহক কমিটির সভাপতি মনোনয়ন না দেওয়ায় বিএনপি নেতার কাণ…
  • ০১ নভেম্বর ২০২৬
৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়ে চিঠি
  • ০১ নভেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দুঃসংবাদও পেল বাংলাদেশ
  • ০১ নভেম্বর ২০২৬