শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ

২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ AM
ছাত্রশিবিরের লোগো

ছাত্রশিবিরের লোগো © টিডিসি সম্পাদিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর উত্তর ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর মহাখালী রেলগেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধর শাকসু বাস্তবায়নের দাবি উপেক্ষিত থাকায় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। মিছিল থেকে শাকসু নির্বাচন অবিলম্বে আয়োজনের জোর দাবি জানানো হবে।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর গতকাল শাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল, তবে গত সোমবার দুই প্রার্থী ও একজন শিক্ষার্থী রিট করায় হাইকোর্ট চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতের রায় দেন। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬