কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর হামলার অভিযোগ

২২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ AM
 আহত ছাত্রশিবির নেতা

আহত ছাত্রশিবির নেতা © টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের যোদ্ধা হুসাইন আহম্মেদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেছে দূর্বত্তরা । পরে তাকে মুমূর্ষু অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ছালাভরা এলাকায় বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। হুসাইন জুলাই আন্দোলনে কালীগঞ্জ উপজেলা সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন হুসাইনের স্বজনরা জানান, ঘটনার দিন রাত ১২টার দিকে বাজারের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। কালীগঞ্জ–ঝিনাইদহ সড়কের ছালাভরা নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। এরপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হুসাইনের ওপর হামলা চালায়।

প্রাণ বাঁচাতে সন্ত্রাসীদের হাত থেকে ছুটে পাশের কয়ারগাছী গ্রামের মাঠে আশ্রয় নেন হুসাইন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পিছু হটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজা সেকেন্দার জানান, হামলার শিকার হুসাইনের চিকিৎসা চলছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, হামলার ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9