বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নির্ধারণী ম্যাচ ঘিরে দুঃসংবাদ 

১৫ মার্চ ২০২৬, ০২:০৬ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (১৫ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজ নির্ধারণী এই ম্যাচে আবহাওয়া বড় ভূমিকা রাখতে পারে বলে শঙ্কা রয়েছে।

সিরিজের দ্বিতীয় ম্যাচেও টাইগারদের ইনিংসের সময় বৃষ্টি ও শিলাবৃষ্টিতে খেলা দীর্ঘ সময় বন্ধ ছিল। প্রায় দুই ঘণ্টা বিরতির পর ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৩২ ওভারে ২৪৩ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে, যা তাড়া করতে পারেননি লিটন-হৃদয়রা।

আজকের ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা আছে। 

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫৫ শতাংশ এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা ৫২ শতাংশ। দিনের তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এ সময় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, প্রায় ১৪ শতাংশ। তবে বিকেলের দিকে সেই সম্ভাবনা বাড়তে পারে। বিকেল ৪টায় বৃষ্টির সম্ভাবনা ৪৩ শতাংশ, ৫টায় ৪৭ শতাংশ এবং ৬টার দিকে তা বেড়ে দাঁড়াতে পারে ৫১ শতাংশে। 

যদিও সন্ধ্যার পর আবার বৃষ্টির সম্ভাবনা কমে প্রায় ২৫ শতাংশে নেমে আসতে পারে। তবে দিনজুড়েই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬