মুষলধারে বৃষ্টি দেখে বিএনপির দুদুকে যে খোঁচা দিলেন সারজিস আলম

২০ মে ২০২৫, ০৬:৩০ PM , আপডেট: ২১ মে ২০২৫, ১২:২৫ PM
শামসুজ্জামান দুদু ও সারজিস আলম

শামসুজ্জামান দুদু ও সারজিস আলম © সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন সারজিস। ওই পোস্টে তিনি শামসুজ্জামান দুদুর বক্তব্যের সমালোচনা করেন। দুদুকে ইঙ্গিতে খোঁচা দেন এই তরুণ নেতা।

ফেসবুক পোস্টে সারজিস বলেন, ‘এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন!’ পরে আরেক পোস্টে সারজিস লিখেছে, ‘ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি?’

আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে আন্তঃক্যাডারদের মানববন্ধন, নতুন কর্মসূচি ঘোষণা

আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে–এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এ কথার জবাবে সম্প্রতি দুদু বলেন, ‘আমি তাকে আবাল বলব। কথা বলার আগে একটু চিন্তা-ভাবনা করে বলতে হয়। আবালের মতো কথা বললে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণা কোথায় যাচ্ছে, একটু চিন্তা করো। হিসাব করে চলা ও বলা এবং গণতন্ত্রের রীতিনীতি না মানলে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হবা। এ রকম প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা যাবে না।’

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন, তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছ, সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না।’

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9