সারজিস আলমকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

২৪ মে ২০২৫, ১০:৪৯ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ০১:১৬ PM
সারজিস আলম

সারজিস আলম © ফাইল ফটো

ইশরাক হোসেনের শপথের রিট খারিজের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে হাইকোর্ট নিয়ে বিরুপ মন্তব্য করায় সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। শনিবার (২৪ মে) নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন।

নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এ ছাড়া সংবাদ সম্মেলন করে দুই ঘণ্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে।

অন্যথায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন এ আইনজীবী। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ।

পোস্টে সারজিস আলম লিখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬