এবার একযোগে জবি ছাত্রদলের ৮ নেতাকে অব্যাহতি

১০ জুলাই ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৯:৫৪ PM
জবি ও ছাত্রদলের লোগো

জবি ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ৮ নেতাকর্মীকে একযোগে  সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ ‎মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রদল। 

সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক দায়িত্ব অবহেলারএবার একযোগে জবির ছাত্রদলের ৮ নেতাকে অব্যাহতি কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন, সাঈদ হাসান ইমন, সদস্য মো. রবিউল ইসলাম, জাকির হোসেন রানু, রাকিব হোসেন, ওবায়দুল ইসলাম, আহমেদুল কবীর বাধন এবং মেহেদী হাসান মিরাজকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো ।

বিজ্ঞপিত্ততে আরও জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে, ‎সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তারও আগে শুক্রবার (৪ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের চারজন যুগ্ম-আহ্বায়ক ও ১১ জন সদস্যকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ‎

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬