জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

০৭ জুলাই ২০২৫, ১০:১৮ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:৩৫ PM
সভাপতি রিয়াজুল ও সেক্রেটারি আরিফ

সভাপতি রিয়াজুল ও সেক্রেটারি আরিফ © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সেক্রেটারি মনোনীত হয়েছেন আব্দুল আলিম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ জাহেদ। আরিফ ভূমি ও আইন প্রশাসন বিভাগের ২০১৮–১৯ এবং জাহেদ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

বিষয়টি জবি ছাত্রশিবিরের একাধিক দায়িত্বশীল সদস্য নিশ্চিত করেছেন।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬