‘জাতীয় সংসদ নির্বাচন ডাকসু-চাকসু-রাকসুর মতো হবে’

২৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ PM
নির্বাচনী সমাবেশে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী

নির্বাচনী সমাবেশে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী © টিডিসি ফটো

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চাকসু, ডাকসু ও রাকসু নির্বাচনের মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

তিনি বলেছেন, যদি আপনারা সম্প্রীতির বাংলাদেশ চান, অসাম্প্রদায়িক বাংলাদেশ চান এবং চাঁদাবাজমুক্ত দেশ চান, তাহলে আগামী ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের সংসদে পাঠান।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় কর্ণফুলী টানেল চত্বরে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুল হাসান চৌধুরী বলেন, এই আসনে দাঁড়িপাল্লা ক্ষমতায় এলে এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। পাশাপাশি বঙ্গোপসাগরের উপকূলকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে আনোয়ারার পর্যটন খাতকে এগিয়ে নেওয়া হবে। এসব বাস্তবায়ন হলে এখানকার মানুষদের আর কক্সবাজার যেতে হবে না।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, দেশ আজ ঐক্যবদ্ধ। বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে। মানুষকে হুমকি ও ধমকি দিয়ে রাজনীতি করা যাবে না। এমন আচরণ করলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে আনোয়ারা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ আবুল হাসান খোকা ও কর্ণফুলী জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। নেজাম ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জিয়াউল হুসেইন জিয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইসমাইল হক্কানি, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মনির আবছার চৌধুরী, আনোয়ারার সাবেক আমির মাস্টার মনসুর আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জোবায়ের আলম মানিক, খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি ইমরান ইসলামাবাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল আজিম চৌধুরী এবং এলডিপির আনোয়ারা উপজেলা সভাপতি হাবিবুর রহমান চৌধুরী।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬