মাস্টার্সে সিজিপিএ ৩.৯৮ পেয়ে প্রথম হলেন জবি শিবির নেতা

১৩ মে ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:৫৪ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের দাওয়াহ্ সম্পাদক মো. আরিফুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের দাওয়াহ্ সম্পাদক মো. আরিফুল ইসলাম © সংগৃহীত

সিজিপিএ ৪ এর মধ্যে ৩ দশমিক ৯৮ অর্জন করে মাস্টার্সে বিভাগে প্রথম হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের দাওয়াহ্ সম্পাদক মো. আরিফুল ইসলাম। আজ মঙ্গলবার (১৩ মে) ইসলামিক স্টাডিজ বিভাগের ফলাফল প্রকাশিত হলে এ তথ্য জানা যায়।

এর আগে, একই বিভাগ থেকে স্নাতকেও ৩ দশমিক ৮৯ সিজিপিএ পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন। মেধার স্বীকৃতিস্বরূপ মিশরের প্রখ্যাত আল আযহার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন আরিফুল।

আরও পড়ুন: ঢাবিতে জুলাই বিপ্লবে সহিংসতাকারীদের ব্যাপারে ফের তথ্য আহ্বান করবে কমিটি

পরীক্ষার ফলাফলের বিষয়ে অনুভূতি প্রকাশ করে আরিফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার সব সময়ের স্বপ্ন ছিল ইকামাতে দ্বীনের দাওয়াত দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া। আজকের এই ফলাফল ও স্কলারশিপ সেই স্বপ্নপূরণের পথে অগ্রসর হওয়ার একটি ধাপ। সকলের দোয়া কামনা করছি।

আওয়ামী সরকারের মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির সোহাগ
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬