প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ছাত্রদল নেতা, অতঃপর বিয়ে

১২ জুন ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:৩২ AM
আটক হওয়া ছাত্রদল নেতা

আটক হওয়া ছাত্রদল নেতা © সংগৃহীত

বরিশাল নগরীর গ্যাসটাবাইন বাজারসংলগ্ন একটি বাসা থেকে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মেহেদী হাসান নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) রাত ১২টা ৪০ মিনিটের দিকে স্থানীয়দের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের আটক করে।

জানা গেছে, আটক মেহেদী হাসান বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

থানা সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে ওই তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয় এবং এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীটি বরিশালের একটি ওষুধ কারখানায় কর্মরত। প্রেমের সূত্র ধরে মেহেদী প্রায়ই বরিশালে আসতেন তার সঙ্গে দেখা করতে।

পুলিশ জানায়, আটকের পরদিন বুধবার (১১ জুন) দুপুরে ছেলে ও মেয়ের পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হন। বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাও সেখানে ছিলেন। আলোচনা শেষে উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। পরে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষরের মাধ্যমে বরিশাল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর পুলিশ মেহেদী হাসানকে ছেড়ে দেয়।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, পরিবার ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়েছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় পেল একাদশে পাঠদানের …
  • ১২ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950