পিএসসি সংস্কারের ৮ দফার বাস্তবায়নে সোমবারের মধ্যে রোডম্যাপ দাবি 

০৮ মে ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০১ PM
সংক্ষিপ্ত সমাবেশ

সংক্ষিপ্ত সমাবেশ © টিডিসি ফটো

পিএসসি সংস্কারের লক্ষ্যে ৮ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় আগামী সোমবারের মধ্যে সংস্কারের রোডম্যাপ চান তারা। আজ বৃহস্পতিবার (৮ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি লাইব্রেরির সামনে থেকে কলা ভবন হয়ে টিএসসি ঘুরে শাহবাগ পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা ‘এই মুহূর্তে দরকার, পিএসসি সংস্কার’, ‘দালালি না সংস্কার, সংস্কার সংস্কার’, ‘তারুণ্যেের অঙ্গীকার, পিএসসি সংস্কার’ ইত্যাদি স্লোগান দেন।

আরো পড়ুন: তালা খুলছে পলিটেকনিকের, তবে পরীক্ষায় অংশ নেবেন না আন্দোলনকারীরা

বিক্ষোভ সমাবেশ পিএসসি সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল ২৪ এর গণঅভ্যুত্থানের পরে পিএসসি সংস্কার হয়ে যাবে কিন্তু আজও আমরা সংস্কারের আলোর মুখ দেখতে পাইনি। আমাদের পিএসসি সংস্কারের জন্য রাজপথ নেমে আসতে হচ্ছে। 

তিনি বলেন, গত ১৭ এপ্রিল পিএসসির চেয়ারম্যানসহ সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে অনশনরত ও আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রধান দাবি ৪৬তম বিসিএসের ৮ মে এর মধ্যে লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল৷ আমাদের আশ্বস্ত করা হয়েছিলো ছাত্রদের সাথে কথা বলে একটি সংস্কার কমিশন গঠন করা হবে, যেখানে আট দফা দাবিগুলো সমাধান করা হবে। যেখানে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আশ্বাস দেবার ৮ দিন পরও প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার নিশ্চিত করা হয়নি। এমনকি বিগত সিন্ডিকেটের উৎখাতও সম্ভব করা যায় নি। 

তিনি আরও বলেন, আমরা প্রাক যাচাই প্রক্রিয়ার সমাধান চাই। প্রাক যাচাইয়ের মাধ্যমে মতন হয়রানিমূলক প্রক্রিয়ার সমাধান চাই। আমাদের অতিদ্রুত ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ প্রদান করতে হবে।

এ সময় আগামী সোমবারের ভেতরে সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রূপরেখা ও ৮ দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ চায় পিএসসি সংস্কার আন্দোলন৷

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬