আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ

২০ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ AM
 নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে আজ মঙ্গলবার শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পাশাপাশি প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়া হবে। এর মাধ্যমেই নির্ধারিত হবে আগামী ১২ ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধে শেষ পর্যন্ত কারা লড়ছেন। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তবে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে ৭২৩ জনের নাম বাদ পড়ে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ পাওয়ায় ৬৪৫ জন আবেদন করেন, যার মধ্যে ৪১৯ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তার বৈধ তালিকায় থাকা ৬ জনের নাম আপিল প্রক্রিয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এই বৃহৎ নির্বাচন আয়োজন ঘিরে কমিশন কোনো ধরনের চাপের মুখে নেই। তবে একটি অনাকাঙ্ক্ষিত বিষয় হিসেবে দেখা দিয়েছে পোস্টাল ব্যালট ফেরত আসা। নিবন্ধিত ভোটারদের সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ায় বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে।

আজকের দিনটি অতিবাহিত হওয়ার পরেই নিশ্চিত হওয়া যাবে চূড়ান্ত প্রতিযোগীর সংখ্যা। আগামীকাল প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরশু অর্থাৎ বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা পুরোদমে প্রচারণায় নামতে পারবেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে ভোটগ্রহণ স্বচ্ছ ব্যালট বক্স ও ব্যালট পেপারের মাধ্যমেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬