কুয়েট ইস্যুতে যা বললেন সারজিস আলম

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার ফল ‘ভালো নয়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘কুয়েটে আজকে যা হয়েছে তার ফলাফল কখনোই ভালো হবে না।’

তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিনশেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে।’
 
এর আগে এ ঘটনার প্রতিক্রিয়া জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে। পেজটির একটি পোস্টে লেখা হয়, ‘ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ব্যাপক অন্তত ৫০ জন আহত হয় বলে জানা গেছে।

নেত্রকোনায় দুই ভুয়া চিকিৎসককে জরিমানা 
  • ১০ জুন ২০২৬
বুয়েট-১৭ এর সহকারী প্রকৌশলী মেহেদীর ওপর সিবিএ বিএনপিপন্থী …
  • ১০ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো ভাড়ায় আনা সড়কের ইট
  • ১০ জুন ২০২৬
স্থানীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণের সুযোগ …
  • ১০ জুন ২০২৬
বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক
  • ১০ জুন ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিজনেস ‘ল’ পোস্টার এক্সিবিশনে শিক…
  • ১০ জুন ২০২৬