ইডেন কলেজ থেকে ছাত্রলীগের নেত্রী বৈশাখী আটক

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
বৈশাখী আক্তারকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে

বৈশাখী আক্তারকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে © টিডিসি ফটো

নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী আক্তারকে আটক করেছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, বৈশাখী আক্তার কলেজটির মাকের্টিং বিভাগের শিক্ষার্থী। তিনি বিভাগের সংশ্লিষ্ট কাজে এসেছিলেন। পরে শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তী সময়ে পুলিশে এসে তাকে নিয়ে যায়। 

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাকে (বৈশাখি) উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ইডেন কলেজে অনার্সের সার্টিফিকেট তুলতে গেলে তাকে আটক করে শিক্ষাথীরা।

বৈশাখী আক্তারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হলে সিট-বাণিজ্যসহ একাধিক অভিযোগ রয়েছে। 

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬