সাবেক আট নেতাকে শোকজ ছাত্রদলের

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সাবেক আট নেতাকে শোকজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়। 

শোকজ করা নেতারা হলেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হাসান রনি এবং মো. মামুন খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শামীম খান, রবিউল ইমরান নওশেদ, আল-আমীন, মো. নজরুল ইসলাম বাড়ী, সাবেক সদস্য কাজী আজহার হোসেন। 

নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের একজন সাবেক দায়িত্বশীল পদধারী হয়েও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।

ট্যাগ: ছাত্রদল
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950