শোকজ পেয়ে যা বলছেন জবি ছাত্রদলের দুই নেতা

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শোকজ নোটিশ পাওয়া জবি শাখা ছাত্রদলের দুই নেতা

শোকজ নোটিশ পাওয়া জবি শাখা ছাত্রদলের দুই নেতা © ফাইল ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ডাকা সভায় উপস্থিত না হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার দুই যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে অসুস্থতা ও ঢাকার বাইরে থাকায় তারা উপস্থিত থাকতে পারেননি বলে দাবি করেছেন।

জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটির জরুরি সভা ডাকা হয়। এতে অসুস্থতার কারণে সুমন সরদার এবং ঢাকার বাইরে থাকায় মোস্তাফিজুর রহমান রুমি উপস্থিত থাকতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এটি পাঠানোর আগে কোনো কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন তারা।

নোটিশে উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা দিতে হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন।  

আরো পড়ুন: ৪ বছরেও পূর্ণাঙ্গ হয়নি ছাত্রদলের কমিটি, নেপথ্যে প্রভাব বিস্তার-চাঁদাবাজি?

শোকজের বিষয়ে সুমন সরদার বলেন, ‘আমি অসুস্থ থাকায় সভায় উপস্থিত হতে পারিনি। দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত, ত্যাগ স্বীকার করেছি। অথচ আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই শোকজ করা হয়েছে, যা দুঃখজনক।’

মোস্তাফিজুর রহমান রুমি বলেন, ‘আমি ঢাকার বাইরে ছিলাম, তাই সভায় থাকতে পারিনি। এ ধরনের সিদ্ধান্ত তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন রাজপথে থেকে আজ শোকজ খেতে হচ্ছে, যা আমাদের জন্য কষ্টদায়ক।’

শোকজের বিষয়ে জানতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950