নতুন হল নির্মাণের দাবিতে উপাচার্যকে ঢাবি ছাত্রদলের স্মারকলিপি

১২ জানুয়ারি ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
আবাসন সংকট নিরসনে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি দেয় ছাত্রদল

আবাসন সংকট নিরসনে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি দেয় ছাত্রদল © টিডিসি

ছাত্রীদের আবাসন সংকট দূরীকরণের জন্য নতুন হল নির্মাণ এবং ছাত্রদের হলগুলোর জরাজীর্ণ ভবন সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলো সংযুক্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন কর্মসূচির মাধ্যমে ছাত্রী হলগুলোর আবাসন সংকট নিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে এ সমস্যার আশু সমাধান দাবি করেছেন। পতিত ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসানের পরে বর্তমানে সম্পূর্ণ বৈধ উপায়ে হলের সিট বরাদ্দ দেওয়া হলেও ছাত্রী হলগুলোয় পর্যাপ্ত আসন না থাকার কারণে এখনো অনেক ছাত্রীকে প্রথম বর্ষ পার হয়ে দ্বিতীয় বর্ষ সম্পন্ন করার পরও হয় হলের গণরুমে অথবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মেস ও হোস্টেলে রুম ভাড়া করে থাকতে হচ্ছে। এতে ভুক্তভোগী শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও আর্থিক দুরবস্থার বিষয়টি বর্তমানে ঢাকা শহরের পরিবেশের প্রেক্ষাপটে বলাই বাহুল্য।

আরও পড়ুন: রাবি ক্যাম্পাসে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ

এতে আরও বলা হয়, এ ছাড়া বিগত সপ্তাহে হাজী মুহম্মদ মুহসীন হল, মাস্টারদা সূর্য সেন হল ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ভবনগুলোর জরাজীর্ণ ভঙ্গুর অবস্থাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সবার নজরে এসেছে। বিশেষত হাজী মুহম্মদ মুহসীন হলের ২০৪ নম্বর রুমের ছাদের পলেস্তারা ভেঙে পড়ে আবাসিক শিক্ষার্থী মাসুদ রানা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ১৮-১৯ সেশন) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনাটি সবাইকে ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবসের ব্যথাতুর ইতিহাস আবারও স্মরণ করিয়ে দিয়েছে।

আরও পড়ুন: এবার হামলার উল্টো অভিযোগ সমন্বয়ক মাসউদ-রাসেলের বিরুদ্ধে

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের ধারক বাহক হিসেবে একটি সত্যিকারের উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও আদর্শ শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠার স্বপ্ন লালন করে উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টির সুতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সম্পূর্ণ আবাসিক ও সর্বোত্তম শিক্ষার পরিবেশ নিশ্চিতকৃত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা। আর একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে উত্তম শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের প্রথম শর্ত হলো শিক্ষার্থীদের খাদ্য ও আবাসনের কোনোরূপ সংকট না থাকা। তাই বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আবাসিক হলগুলোর সংস্কার ও পুনর্নির্মাণের যে দাবি উত্থাপিত হয়েছে, এর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে একমত পোষণ করছে।

আরও পড়ুন: হাবিপ্রবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াদ, সেক্রেটারি আজিবুর

স্মারকলিপিতে ছাত্রদলের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়, ‘আপনি (উপাচার্য)ও আপনার নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের আবাসন সংকটের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অতি দ্রুত সব রকমের আধুনিক সুবিধাসহ টেকসই স্থাপত্যগুণাবলি রক্ষা করে ছাত্রীদের জন্য একাধিক আবাসিক ভবন নির্মাণের সঙ্গে সাময়িকভাবে সংকট মোকাবেলায় প্রয়োজনবোধে কিছু ভবন অধিগ্রহণ করে ছাত্রীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা অথবা ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় তাদের আবাসন নিশ্চিত করার জন্য উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান করা এবং তার পাশাপাশি আবাসিক ছাত্রদের জানমালের নিরাপত্তা বিবেচনায় জরাজীর্ণ ভবনগুলো অতি দ্রুত সংস্কার ও প্রয়োজনবোধে পুনর্নির্মাণের বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।’

জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম রিমান্ড শেষে কারাগারে
  • ২৮ মার্চ ২০২৬
পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক
  • ২৮ মার্চ ২০২৬
জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মুছা খাঁন গ্রেপ্তার
  • ২৮ মার্চ ২০২৬
চট্টগ্রামে রাতের আঁধারে শহীদ মিনারে অগ্নিসংযোগ
  • ২৮ মার্চ ২০২৬
‘মধ্যযুগীয় কায়দায়’ ছাত্রদলের ৮ নেতাকর্মীকে নির্যাতন, অভিযোগ…
  • ২৮ মার্চ ২০২৬
তেলের দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence