হাবিপ্রবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াদ, সেক্রেটারি আজিবুর

১১ জানুয়ারি ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
শেখ রিয়াদ ও আজিবুর রহমান

শেখ রিয়াদ ও আজিবুর রহমান © সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ রিয়াদ ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আজিবুর রহমান। সাথী ও সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত এবং সাথী ও সদস্যদের পরামর্শে সেক্রেটারি মনোনীত করা হয়।

আজ শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় দিনাজপুরের ঈমাম প্রশিক্ষণ একাডেমির অডিটোরিয়ামে সাথী ও সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি মো. রেজওয়ানুল হক, দিনাজপুর শহর সভাপতি মুশফিকুর রহমানসহ বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতারা।

সভাপতি শেখ রিয়াদ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ও সেক্রেটারি আজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকেল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী।

মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ১৭ অক্টোবর প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বঞ্চিত প্রার্থীদের নিয়োগপত্র ‘পরীক্ষা-নিরীক্ষা’ করে দেওয়া হ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছাদে মাইকের হর্ন, পাশে জেনারেটর বসিয়ে মেলা, ব্যাহত হচ্ছে দু…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬