ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণপিটুনির শিকার অভিযুক্ত

১৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ AM
ছুরিকাঘাতে চালককে হত্যা

ছুরিকাঘাতে চালককে হত্যা © সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামে এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে ফিরে নিজেই হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত আল আমীন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন। অভিযুক্ত আল আমীন একই এলাকার আব্দুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ৬টার দিকে আল আমীন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় রনির ওপর হামলা করেন তিনি। একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে রনিকে একাধিকবার আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের সচিব রাকিবুল ইসলাম বলেন, হত্যার পর ঘটনাস্থল থেকে চলে যান আল আমীন। প্রায় ৩০ মিনিট পর আবার সেখানে ফিরে উপস্থিত লোকজনের সামনে নিজেই হত্যার কথা স্বীকার করেন। পরে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন। আল আমীনকে দেখে নেশাগ্রস্ত মনে হয়েছে। কয়েক দিন ধরে নিহত রনির সঙ্গে তার বিরোধ চলছিল বলেও শুনেছেন তিনি।সংবাদ বিশ্লেষণ

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে থানায় আটক রাখা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত ছুরিটি কোথায় ফেলেছেন, সে তথ্যও পাওয়া গেছে। ছুরিটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযুক্তের দাবি, রাস্তায় চলার পথে রনি (নিহত ব্যক্তি) এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। এর প্রতিবাদ করায় রনি তাকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি রনিকে হত্যা করেন। তবে অভিযুক্তের কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে বলে জানান ওসি।

রাবিতে ভর্তি: ভিন্ন ইউনিটে ভর্তির আবেদন করলেও শর্ত পূরণ করত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়
  • ১৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950