দিনাজপুর

মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক

১৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ AM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দিনাজপুরের বিরলে একটি মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন (৮) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলা সদরের ওই মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েতকে উদ্ধার করা হয়। পরে তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাফায়েত বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। প্রায় আট মাস আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সাফায়েতের দাদা মাদ্রাসায় গিয়ে নাতির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। পরে রাতে সাফায়েতের মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মাদ্রাসার শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকতে দেখে সন্দেহ হয় পরিচালক মোকাররম হোসেনের। কয়েকবার দরজায় কড়া নেড়েও ভেতর থেকে সাড়া না পেয়ে তিনি দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মুঠোফোনের আলো ফেলেন। তখন ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়েতকে উদ্ধার করেন তিনি।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, শিশুটির মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালককে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়
  • ১৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950