প্রকাশ্যে রাজনীতির চর্চা করতে শিবিরের প্রতি আহবান ছাত্রদলের সাধারণ সম্পাদকের

২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
নাছির উদ্দীন নাছির

নাছির উদ্দীন নাছির © ফাইল ফটো

দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রশিবিরের শাখার সভাপতি ও সেক্রেটারি। তাদের পরিচয় প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানা আলোচনা ও সমালোচনা। তবে প্রকাশ্যে রাজনীতির চর্চা করতে শিবিরের প্রতি আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া এক প্রতিক্রিয়ায় নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও সেক্রেটারির আত্মপ্রকাশকে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখছি। প্রথমে সভাপতি, পরে সেক্রেটারি যিনি কিনা ছাত্রলীগেরও পদধারী নেতা। এরপর সাবেক সভাপতি এরকম ধাপে ধাপে একজন-একজন নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তাদের সকল পর্যায়ের নেতাকর্মীদেরও আত্মপ্রকাশ করা উচিত বলে আমরা মনে করি।

তিনি বলেন, গোপন তৎপরতার মাধ্যমে কখনও জনসম্পৃক্ত রাজনীতি করা সম্ভব নয়। গোপনে একদলের নেতা হয়েও প্রকাশ্যে অন্য সংগঠনের পদবি ধারণ করা প্রতারণামূলক আচরণ। আমরা ছাত্রশিবিরকে গোপন তৎপরতা, আত্মপরিচয়ের সংকট ও অনুপ্রবেশের সংস্কৃতি থেকে বের হয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চা করার আহ্বান জানাচ্ছি।

মেধাবীদের হয়রানি না করে নিয়োগ দিন: ইবি শিবির সেক্রেটারি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টেট কলেজে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬