বিয়ের দাবিতে ছাত্রলীগের নেতার বাড়িতে তরুণীর অনশন

০৬ জানুয়ারি ২০২৩, ০৮:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় বিয়ের দাবিতে ছাত্রলীগের এক নেতার বাড়িতে অনশনে বসেছেন তার প্রেমিকা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জাজিরার বিকে নগর ইউনিয়নের কিনাউল্লা মাদবর কান্দি গ্রামে ছাত্রলীগ নেতার বাড়িতে এসে ওঠেন ওই তরুণী।

ছাত্রলীগ নেতা সুমন মাদবর ওই গ্রামের আলতাফ মাদবরের ছেলে। অনার্সের শিক্ষার্থী সুমন বিকে নগর বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের (মহসিন মাদবর-রাশেদ উজ্জামান) প্যানেলের সভাপতি বলে জানা গেছে।

অনশনে বসা তরুণীর বাড়ি শিবচরে। তারা একই কলেজে পড়েন। সুমনের সঙ্গে তার তিন বছরের প্রেমের সম্পর্ক। সুমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় বাড়িতে এসে অনশন শুরু করেছেন।

মেয়েটি বাড়িতে আসার পর সুমন পালিয়েছেন। তবে তার পরিবারের লোকজন এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তরুণীকেও ঘরে বন্ধ করে রাখা হয়েছে, তাকেও কারও সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না।

স্থানীয় রাজ্জাক মাদবর বলেন, আমরা মেয়ের অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের আসতে বলেছি। আসলে কথাবার্তা বলে তাদের বিয়ের ব্যবস্থা করা হবে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

শিল্পকলা একাডেমির আয়োজনে গাইলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্য…
  • ০৯ আগস্ট ২০২৬
ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, চিরকুট উদ্ধার
  • ০৯ আগস্ট ২০২৬
হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬