আ.লীগের প্রার্থীকে বড় ব্যবধানে হারালেন ছাত্রদলের নেতা

০৩ নভেম্বর ২০২২, ০৮:৫০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন

লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন © টিডিসি রিপোর্ট

লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন বড় ব্যবধানে হারিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এসএম আশরাফুল হক মিঠুকে (নৌকা প্রতীক)। ৮ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এসএম আশরাফুল হক মিঠু পেয়েছেন ২ হাজার ৭০৬ ভোট। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল এ তথ্য নিশ্চিত করেন। নাজমুল হুদা লিমন সাবেক চেয়ারম্যান প্রয়াত হাবিবুর রহমান হবির ছেলে।

আরো পড়ুন: কর্মচারীর হাতে মারধরের শিকার শাবিপ্রবি শিক্ষার্থী, হোটেল ঘেরাও

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান হবির মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার (২ নভেম্বর) ভোটগ্রহণের সময় নির্ধারণ করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬