হামলার পর ছাত্র অধিকারের কর্মীকে কান ধরাল ছাত্রলীগ

২৭ অক্টোবর ২০২২, ১০:০১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
ছাত্র অধিকার পরিষদের কর্মীকে কান ধরানোর মুহূর্ত

ছাত্র অধিকার পরিষদের কর্মীকে কান ধরানোর মুহূর্ত © সংগৃহীত

লালমনিরহাটে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার পর ছাত্র অধিকারের এক কর্মীকে কান ধরে ওঠ বস করানোরও অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে ছাত্র অধিকারের নেতাকর্মীরা দলীয় আলোচনা করতে শহরের মিশন মোড়ে জড়ো হয়। এসময় হঠাৎ করে ছাত্রলীগ নেতাকর্মীদের একটি মিছিল ঘটনাস্থলে এসে তাদের উপর হামলা করে। হামলায় ৫ জন আহত হয়েছেন বলে দাবি ছাত্র অধিকার পরিষদের।

হাবিব নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ছাত্রলীগের হামলার পর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের উপস্থিতিতেই ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদের এক কর্মীকে কান ধরান। এছাড়া ঘটনার ভিডিও ধারণ করেন আরেকজন।

কর্মসূচিভুক্ত খালের প্রায় অর্ধেক খনন করা হয়ে গেছে: প্রধানম…
  • ২১ এপ্রিল ২০২৬
নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি
  • ২১ এপ্রিল ২০২৬
রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা
  • ২১ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬