এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ

২০ এপ্রিল ২০২৬, ১০:৫১ PM
রাস্তা অবরোধ করেছেন শিক্ষার্থীরা

রাস্তা অবরোধ করেছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হতে গেলেও প্রবেশপত্র হাতে পায়নি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৫০ জন পরীক্ষার্থী। এর প্রতিবাদে সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পলাশবাড়ী পৌর শহরের ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নিয়ে তারা এই অবরোধ সৃষ্টি করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, পরীক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও স্কুল কর্তৃপক্ষ তাদের প্রবেশপত্র দিতে পারেনি। অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়েছে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তবে প্রবেশপত্র না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধরা।

ট্যাগ: অবরোধ
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬