তেলের দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

২৮ মার্চ ২০২৬, ০১:১৪ AM
তেলের দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

তেলের দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ © টিডিসি

সাতক্ষীরার ছয়ঘরিয়াস্থ লস্কর পেট্রোল পাম্পে তেল না পেয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে জেলার প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে তা বিক্রি করা হচ্ছিল না, এমন অভিযোগে মোটরসাইকেল চালকসহ স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তারা পাম্পের সামনে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, একটি চক্রের মাধ্যমে তেল সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে। পরে সেই তেল খোলা বাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলেও দাবি তাদের।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, তেলের দাবিতে সড়কে আগুন জ্বালানো হয়েছিল। পুলিশের উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত রাতেও কপোতাক্ষ ফিলিং স্টেশনে একই অভিযোগে সড়ক অবরোধের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনার কারণে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
লালন শাহর সৃষ্টি  বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন
  • ১৭ অক্টোবর ২০২৬
বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬