বরগুনায় সংস্কারকাজের ধীরগতি ও অনিয়মের অভিযোগে স্থানীয়দের সড়ক অবরোধ

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ AM
বাঁশের প্রতিবন্ধকতা দিয়ে স্থানীয়দের সড়ক অবরোধ

বাঁশের প্রতিবন্ধকতা দিয়ে স্থানীয়দের সড়ক অবরোধ © সংগৃহীত

সংস্কারকাজের ধীরগতি ও অনিয়মের অভিযোগে বরগুনা-নিশানবাড়ীয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহন, অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই জরুরি প্রয়োজনে বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হন। 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চললেও দৃশ্যমান অগ্রগতি নেই; বরং খোঁড়াখুঁড়ির কারণে সড়ক আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার ক্রোক সুইজ থেকে নিশানবাড়িয়া পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৩২ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২৪ সালের মার্চে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও নির্ধারিত ১০ মাসে কাজ শেষ হয়নি। ইতোমধ্যে প্রায় ২২ মাস অতিক্রান্ত হলেও কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে।

দীর্ঘ সময় ধরে চলমান কাজের কারণে সড়কে তীব্র ধুলাবালির সৃষ্টি হয়েছে। এতে আশপাশের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগী বহনকারী যানবাহনের যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কাজের গতি বাড়েনি। ফলে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধে নামেন।

একপর্যায়ে এলজিইডির কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দ্রুত গতিতে কাজ শেষ করার আশ্বাস দিলে দুপুরে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9