ভালুকায় বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

০৯ মার্চ ২০২৬, ০৪:৫৪ PM
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ © টিডিসি

ময়মনসিংহের ভালুকায় বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাসেল এপারেলস লিমিটেড নামের এক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (৯ মার্চ) সকালে ভালুকা পৌর সদরের ৯নং ওয়ার্ড কাঠালী এলাকায় অবস্থিত রাসেল এপারেলস লিমিটেড কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ওই কারখানার শ্রমিকরা।

এ সময় সকাল ১০টা ৩৫ মিনিট থেকে প্রায় ১১টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত আছেন। তাদের অভিযোগ, প্রতি মাসের বেতন ১০ তারিখের মধ্যে দেওয়া হলেও ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেওয়া হয়নি। এ ছাড়া অন্যান্য অনেক কারখানায় ঈদ বোনাস ইতোমধ্যে দেওয়া হলেও তাদের বোনাস দেওয়া হয়নি।

শ্রমিকরা আরও জানান, সামনে ঈদ হওয়ায় ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতনের দাবিতে তারা সড়কে নেমে বিক্ষোভ করেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানান, ফেব্রুয়ারি মাসের বেতন আগামী দু-এক দিনের মধ্যে পরিশোধ করা হবে এবং ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে দেওয়া হবে। তবে মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতন ঈদের আগে প্রদান করা হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থলে ভালুকা মডেল থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শ্রমিকদের দাবিদাওয়া বিষয়ে কারখানা কর্তৃপক্ষের আলোচনা করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর এসপি মো. ফরহাদ হোসেন খান জানান, বিভিন্ন দাবিকে কেন্দ্র করে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লেজেন্ডস লিগের দল ঘোষণা বাংলাদেশের, দলের আছেন যারা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর বোর্ডে বিশেষ কোটায় ৫ ধরনের শিক্ষার্থীর ম্যানুয়ালি একাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9