অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির মানববন্ধন

২১ এপ্রিল ২০২৬, ০২:২৭ PM
বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ প্রাঙ্গণে জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ প্রাঙ্গণে জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের মানববন্ধন © টিডিসি

‎১৭ এপ্রিল নিজ বাসা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুন শেয়ার করার অভিযোগে অ্যাক্টিভিস্ট হাসান নাসিমকে গ্রেপ্তার করা হয়। তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।

‎মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার। শুধুমাত্র একটি কার্টুন শেয়ার করার কারণে কাউকে গ্রেপ্তার করা অন্যায়, উদ্বেগজনক ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা অবিলম্বে হাসান নাসিমের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

‎কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতি। তিনি বলেন, বর্তমানে ক্ষমতার অপব্যবহার করে দেশে একধরনের ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকটসহ জনদুর্ভোগের বিষয়গুলো উপেক্ষা করে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হচ্ছে।

‎তিনি আরও বলেন, অতীতে যেভাবে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন মাধ্যমে বিরোধী মত দমন করা হয়েছে, বর্তমানে একই ধারার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুন বা সমালোচনামূলক কনটেন্ট শেয়ার করার কারণে গ্রেপ্তার করা হলে তা বাকস্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

‎সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, গত ১৭ এপ্রিল কার্টুন শেয়ারের অভিযোগে হাসান নাসিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পাঁচ দিন পেরিয়ে গেলেও তাকে এখনো মুক্তি দেওয়া হয়নি, যা উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, অতীতের মতোই আবারও বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে।

‎তিনি আরও বলেন, সংবিধানে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হলেও বাস্তবে তা লঙ্ঘিত হচ্ছে। কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে আইন অনুযায়ী তার পরিবারকে অবহিত করার বিধান থাকলেও এই ক্ষেত্রেও তা মানা হয়নি বলে দাবি করেন তিনি।

‎বক্তারা আরও অভিযোগ করেন, হাসান নাসিমের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা মামলা সাজানোর চেষ্টা করা হচ্ছে। তারা দ্রুত এসব মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবি জানান।

‎মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাসান নাসিমকে মুক্তি দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আয়োজকরা।

‎এ সময় জাবি ছাত্রশক্তির নেতারা উপস্থিত ছিলেন।

ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডোপ টেস্টে ‘পজিটিভ’ পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9