নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি

২১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

বয়সটা ৩৮! সময়ের হিসেবে ক্যারিয়ারের একেবারে দ্বারপ্রান্তেই আছেন লিওনেল মেসি। তবে এই পর্যায়েও যেন উল্টো পথেই হাঁটছেন আর্জেন্টাইন এই ক্ষুদে তারকা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন, ভেঙে দিচ্ছেন একের পর এক প্রচলিত ধারণা।

গত মৌসুমে মেজর লিগ সকারে (এমএলএস) প্লে-মেকার হিসেবেই সক্রিয় ছিলেন মেসি। তবে, এবারের মৌসুমে কিছুটা ভিন্ন ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। সাম্প্রতিক সময়ে গোলমুখী ফরোয়ার্ড হিসেবে আরও বেশি কার্যকর ৮ বারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

এরই মধ্যে ৭ ম্যাচে ৭ গোল পেয়েছেন। তবে এখনও অ্যাসিস্টের খাতা খুলতে পারেননি। কিন্তু মাঠে তার উপস্থিতিই বদলে দিচ্ছে ম্যাচের চিত্র। মাত্র ৮ সপ্তাহে চারবার ‘টিম অব দ্য ম্যাচ ডে’-তে জায়গা পাওয়া তার ধারাবাহিকতারই প্রমাণ।

এদিকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৯৬৯ গোল নিয়ে শীর্ষে আছেন পর্তুগিজ ও আল-নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে, ৯০০ গোলের মাইলফলক পেরিয়ে কলোরাডো র‍্যাপিডসের বিপক্ষে জোড়া গোল করে নিজের সংখ্যা ৯০৫-এ নিয়ে গেছেন লিও। সেই ম্যাচে জয়ের নায়ক হয়ে এমএলএস ম্যাচডে ৮-এর সেরা খেলোয়াড়ও বনে গেছেন।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এমএলএসে মেসির ১৪তম ‘প্লেয়ার অব দ্য ম্যাচডে’ পুরস্কার এটি। এরই মধ্যে টানা দু’বার এমএলএস এমভিপি জিতে নতুন ইতিহাসও গড়েছেন। এখন বিশ্বকাপজয়ী এই অধিনায়কের সামনে সুযোগ ল্যান্ডন ডনোভানের ১৯ ম্যাচডে পুরস্কারের রেকর্ড ভাঙার।

অন্যদিকে সামনেই ফিফা বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর মেসির জন্য সেটিই হতে পারে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মহাকাব্যিক অধ্যায়, যেখানে নিজের শ্রেষ্ঠত্ব আরেকবার প্রমাণের সুবর্ণ সুযোগ পাচ্ছেন তিনি।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9