ফুটবল ক্লাব কিনলেন লিওনেল মেসি

১৬ এপ্রিল ২০২৬, ১০:০৭ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

স্পেনের কাতালোনিয়া ক্লাব কর্নেয়া কিনেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্পেনের পঞ্চম স্তরের এ ক্লাবটি এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপটি বার্সেলোনার সঙ্গে মেসির ঘনিষ্ঠ সম্পর্ক এবং কাতালোনিয়ায় খেলাধুলা ও স্থানীয় প্রতিভা বিকাশে তার প্রতিশ্রুতিকে আরও জোরদার করে।

কর্নেয়ার একাডেমি থেকে উঠে এসেছেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। তাদের মধ্যে আছেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া এবং মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা। তবে গত দুই মৌসুমে টানা অবনমন (রেলিগেশন) ভোগ করেছে ক্লাবটি।

ক্লাবটির পক্ষ থেকে আরও বলা হয়, লিও মেসির আগমন ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা, যা ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করবে, ভিত্তিকে শক্তিশালী করবে এবং প্রতিভা বিকাশে বিনিয়োগ অব্যাহত রাখবে। এ প্রকল্পটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে উচ্চাকাঙ্ক্ষা, টেকসই উন্নয়ন এবং স্থানীয় শিকড়ের সঙ্গে দৃঢ় সংযোগ বজায় রাখা হবে।

প্রসঙ্গত, আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বর্তমানে যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। পাশাপাশি চলতি বছর আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬