অনুশীলনে ফটোগ্রাফারের ক্যামেরা ভাঙলেন লিওনেল মেসি

১১ এপ্রিল ২০২৬, ১১:০২ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

ইন্টার মিয়ামির অনুশীলন সেশনে এক অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির সময় নেওয়া একটি শক্তিশালী শটে ভুলবশত এক ফটোগ্রাফারের ক্যামেরা ভাঙলেন আর্জেন্টাইন ফুটবলার।

ঘটনাটি ঘটে যখন মেসি অনুশীলনে একটি সাধারণ শট নিতে প্রস্তুত হন। তবে শটটি নির্ধারিত লক্ষ্যে না গিয়ে দিক পরিবর্তন করে কয়েক মিটার দূরে থাকা এক ফটোগ্রাফারের ক্যামেরায় গিয়ে আঘাত করে। মেসির শটের গতি ও শক্তি এতটাই বেশি ছিল যে ক্যামেরার লেন্স তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন ওই ফটোগ্রাফার, কারণ ম্যাচ শুরু হওয়ার আগেই তার প্রধান কাজের সরঞ্জামটি অচল হয়ে যায়। এ সময় কাছাকাছি থাকা এক রিপোর্টার পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন, যেখানে দেখা যায় বলটি সরাসরি ক্যামেরায় আঘাত করছে।

মেসির শটের এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। 

খুব একটা দেখা যায় না এ ধরনের ঘটনা। এমনকি মেসির মতো তারকার আশপাশেও। সাধারণত তার অনুশীলনে অচি চমকপ্রদ সব ফুটবল মুহূর্তের সাক্ষী হওয়া যায়। তবে এবার ঘটনাটি হয়ে থাকল ভিন্ন এক স্মৃতি, ইন্টার মিয়ামির অনুশীলনের আরেকটি ব্যতিক্রমী গল্প হিসেবে।

‘ভারত ও আমাদের জেন জি আন্দোলনের মিল অমিল’
  • ১৮ অক্টোবর ২০২৬
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬