বিশ্বকাপের আগে ইউরোপীয় প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

১০ এপ্রিল ২০২৬, ১২:১৬ PM
 আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আইসল্যান্ড ও হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

এর তিন দিন পর ৯ জুন আলাবামার জর্ডান-হের স্টেডিয়ামে ইউরোপের দেশ আইসল্যান্ডের বিপক্ষে লড়বে তারা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গতকাল এই সূচি নিশ্চিত করেছে। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম কোনো ইউরোপীয় দলের মোকাবিলা করতে যাচ্ছে আলবিসেলেস্তেরা।

এবারের বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এর আগে ধারণা করা হয়েছিল, কোনো ইউরোপীয় দলের বিপক্ষে না খেলেই বিশ্বকাপে নামতে হবে মেসিদের। তবে আইসল্যান্ডের সঙ্গে ম্যাচটি চূড়ান্ত হওয়ায় সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল, যেখানে মেসির পেনাল্টি রুখে দিয়েছিলেন আইসল্যান্ডের গোলরক্ষক। আলাবামার যে মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই ভেন্যুর ৮৭ বছরের ইতিহাসে এটিই হতে যাচ্ছে প্রথম কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।

বিশ্বকাপের জন্য নির্ধারিত চূড়ান্ত স্কোয়াড নিয়েই আর্জেন্টিনা এই দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে। স্কালোনিকে তার চূড়ান্ত দল জমা দিতে হবে ৩০ মে'র মধ্যে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়া। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে স্কালোনির শিষ্যরা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ১১ জুন থেকে পর্দা উঠবে ফুটবল বিশ্বের এই মহাযজ্ঞের।

পরিসংখ্যান অনুযায়ী, হন্ডুরাসের বিপক্ষে আগের তিন দেখায় প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা। এই তিন ম্যাচে তারা ৭টি গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ১টি। ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে হন্ডুরাস ৬৬তম এবং আইসল্যান্ড ৭৫তম অবস্থানে রয়েছে। র‍্যাঙ্কিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকলেও বিশ্বকাপের আগে ইউরোপীয় ও মধ্য আমেরিকার এই দুই দলের বিপক্ষে ম্যাচ দুটি লিওনেল মেসির দলের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬