তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের

১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ PM
আব্দুল আলিম আরিফ ও মো. ইব্রাহীম খলীল

আব্দুল আলিম আরিফ ও মো. ইব্রাহীম খলীল © ফাইল ছবি

তিন মাস পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল আলিম আরিফ নির্বাচিত এবং সেক্রেটারি হিসেবেমো. ইব্রাহীম খলীল মনোনীত হয়েছেন। আজ রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

এ সময় কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী, সাবেক জবি শিবির সভাপতি ফয়সাল আমিন, ইকবাল হোসেন, আসাদুল ইসলাম সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ জানুয়ারি মো. রিয়াজুল ইসলামকে সভাপতি ও আব্দুল আলীম আরিফকে সেক্রেটারি করে ২০২৬ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম খলীল এবার সেক্রেটারি মনোনীত হয়েছেন।

জানা যায়, নবনির্বাচিত সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। 

অন্যদিকে নব মনোনীত সেক্রেটারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬