বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল নেতা হাসিবুল হাসান কৌশিক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল নেতা হাসিবুল হাসান কৌশিক © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।  আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হাসিবুল হাসান কৌশিক। সে কৃষি অনুষদের ৬১ ব্যাচের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি দুপুরে পরীক্ষা শেষ করে বের হচ্ছিলাম। তখন আবাসিক ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার ওপর অতর্কিত চড়াও হয়। আনুমানিক ৪০/৫০ জন এসে আমাকে মারধর করতে থাকে। কি কারণে মেরেছে আমি ঠিক জানি না। তবে যারা আমার ওপর চড়াও হয়েছে তাদের কয়েকজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, আর আমি জাতীয়তাবাদী রাজনীতির মতাদর্শ লালন করি। আমার সাথে তাদের মতাদর্শের পার্থক্য থাকায়, আমার ওপর হামলা হতে পারে।’ 

ঈশা খাঁ হলের অভিযুক্তরা বলেন, ‘আমরা কথা বলছিলাম এসময় হুট করেই দুই পক্ষের হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় উদ্দেশ্যেপ্রবণ ভাবে আমাদের কয়েকজনকে ফাঁসানো হচ্ছে।’ 

ঈশা খাঁ হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিয়াউল হক বলেন, ‘আমার কাছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ এসেছে। ইতোমধ্যে  কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। প্রশাসন এই ঘটনার সুষ্ঠু বিচার করবে। আমি ধারণা করছি আজকের ঘটনা গত দিনের দুই হলের শিক্ষার্থীদের হাতাহাতির জেরে সংঘটিত হয়েছে। প্রশাসন বরাবর এই দুই দিনের ঘটনার সুষ্ঠু বিচার আমরা চাইব।’ 

বাকৃবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, ‘এই ঘটনার বিচার নিশ্চিত করতে আমরা তদন্ত কমিটি গঠন করব। যারা  হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল সবার বিচার করা হবে।’

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬