বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক

১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ PM
অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক

অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। রবিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় অনুষদীয় সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুকের কাছে অনুষদের প্রশাসনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার তার কার্যকালে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অন্যদিকে নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক অনুষদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে অনুষদের সাবেক ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত এবং কর্মরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬