হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

২১ এপ্রিল ২০২৬, ০২:৪০ PM
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন © ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের প্রথমদিনের পরীক্ষায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। কোথাও প্রশ্নফাঁস হয় দাবি করে তিনি বলেন, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে। এসএসসি পরীক্ষায় কোন কেন্দ্র কবে পরিদর্শনে যাবেন, তা আগে জানাবেন না বলেও জানান তিনি। 

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হঠাৎ কেন্দ্র পরিদর্শনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের দিন রাত্রে কোথায় গিয়ে থাকব, কি করব, একটুও বলা যায় না। কারণ একটা পরীক্ষা শেষ হয় তো আমি কোথায় থাকি, আমি নিজেও জানি না। 

মন্ত্রী আরও বলেন, সিনিয়র সাংবাদিকরা জানে যে, ২০০১ সালে আমি এ বিষয়ে কতটা সিরিয়াস ছিলাম। সে সময়ে এত মিডিয়া ছিল না। তারপরও নকল প্রতিরোধ করতে পেরেছিলাম। এবার তো মিডিয়ার অভাব নেই।

তিনি বলেন, মিডিয়া যদি সজাগ থাকে, তাহলে নকল হতে পারে না। আমি যদি পতাকা উড়িয়ে যাই তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে, সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। এটা কেউ না জানুক, সে জন্য অন্য কোন কারণে না আমি ফ্ল্যাগ ব্যবহার করি না। কোথায় যাই, কাউকে বলি না। এটা বললে তো সবাই জেনেই যাবে যে, আমি এক্সামিন করতে যাচ্ছি। ওরা যদি আগেই জেনে যায়, তাহলে লাভটা কি?

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী

সারা দেশে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এ পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষার শুরু হয়। 
প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা নেওয়া হয়। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9