ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, অতঃপর...

২১ এপ্রিল ২০২৬, ০১:৪০ PM
সিংগাইরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

সিংগাইরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন © সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান তিনি। এ সময় অনিয়ম পেয়ে দুই কক্ষ পরিদর্শককে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

জানা গেছে, হঠাৎ করেই ঢাকার বাইরের এ দুই কেন্দ্রে যান শিক্ষামন্ত্রী। এ সময় তার গাড়িতে কোনও প্রোটোকল ছিল না, ঢেকে রাখা হয় পতাকাও। একপর্যায়ে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই কক্ষে গিয়ে পরিদর্শকদের সরিয়ে দিতে ইউএনও তিনি নির্দেশনা দেন।

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে

আজ মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা নেওয়া হয়। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬