বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ৮১৮৩১ জন

২১ এপ্রিল ২০২৬, ০১:৩৯ PM
পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা

পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা © সংগৃহীত

সারা দেশের মতো বরিশাল শিক্ষা বোর্ডের অধীনেও আজ শুরু হয়েছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এ বছর বরিশাল বোর্ডের আওতায় মোট ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৬২ হাজার ৯ জন এবং অনিয়মিত ২১৬ জন।

পরীক্ষা শুরুর আগে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হলেও কিছু কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় ভোগান্তির অভিযোগ তুলেছেন অভিভাবকরা। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে শিক্ষার্থীদের শরীর তল্লাশি এবং কড়াকড়ি নিয়ম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

এদিকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ, মোবাইল ফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহের চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

সংশ্লিষ্টরা আশা করছেন, সব চ্যালেঞ্জ কাটিয়ে শান্তিপূর্ণ পরিবেশেই পরীক্ষা সম্পন্ন হবে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬