বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্তা

২১ এপ্রিল ২০২৬, ১২:১২ PM
পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থী

পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থী © টিডিসি

সারা দেশের মতো বাগেরহাটেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২১মঙ্গলবার) সকাল থেকে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় বাগেরহাট জেলায় মোট ১৮ হাজার ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ১২ হাজার ৫৪ জন, মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৫২৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে ৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলার ৯টি উপজেলার ৫২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের কঠোর নজরদারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের এমন সহযোগিতার ফলে বাগেরহাটে শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬