মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ৮৩১৩

২১ এপ্রিল ২০২৬, ১২:০৩ PM
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা

একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা © টিডিসি

সারা দেশের মতো আজ মঙ্গলবার মেহেরপুরেও শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা একযোগে শুরু হয়েছে। এবার মেহেরপুর জেলার তিনটি উপজেলার ১৬টি কেন্দ্রে মোট ৮ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি (জেনারেল) শাখায় ৬ হাজার ২০৬ জন, দাখিলে ১ হাজার ২৩৭ জন এবং ভোকেশনাল শাখায় ৮৭০ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলার বিভিন্ন কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থী
মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯৮৮ জন, মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ৭৫৩ জন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫৩ জন, গাংনী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ৪৫৭ জন, বামুন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজে ৬৫৬ জন, গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬৫৯ জন, বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪৬৮ জন, বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫৮৪ জন, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪৭২ জন, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৪৮৮ জন।

এ ছাড়া দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৮৮ জন, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসায় ৪৭২ জন, গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় ৭৬৫ জন, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৩৭১ জন, দাঙ্গী পাইলট মাধ্যমিক বিদ্যালয় (ভেন্যু: সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ)-এ ২৪৮ জন এবং মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ২৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950